`জার্মানি বিশ্বসেরা দল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাগজে-কলমে এই বিশ্বকাপের সবচেয়ে শক্তিশালি দল স্পেন।দলটিতে বেশিরভাগ পজিশনেই রয়েছে, এই মুহূর্তে বিশ্বের সেরা খেলোয়াড়েরা। এমন একটি দল নিয়েও সেমিফাইনালে জার্মানির বিপক্ষে খেলতে নামার আগে জার্মানদের প্রতি শ্রদ্ধা এতটুকু কমছে না স্পেনের কোচ ভিসেন্তে দেল বস্কের। বরং তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন,‘সেমিফাইনালে স্পেনকে বিশ্বের সবচেয়ে সেরা দলের মুখোমুখি হতে হচ্ছে।’তিনি আরো বলেন,‘বিশ্বকাপের সেরা চারদল নির্ধারিত হয়ে গেছে ইতিমধ্যেই। সন্দেহ নেই জার্মানি এই চারটি দলের মধ্যে সবচেয়ে সেরা।’ভিসেন্তে দেল বস্ক প্যারাগুয়ের বিপক্ষে স্পেনের খেলায় একেবারেই সন্তুষ্ট হতে পারছেন না। তিনি মনে করেন, স্পেনের খেলোয়াড়েরা প্যারাগুয়ের বিপক্ষে বল দখলে নিয়েও এর সদ্ব্যবহার করতে পারেনি। তবে বস্ক শেষঅবধি প্যারাগুয়ের বিপক্ষে জয়ে স্বস্তি প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন,‘ কত গোলে জিতলাম তার চেয়েও জিততে যে পেরেছি, এই মুহূর্তে এটাই স্বস্তির।’